রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৩

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজধানীর আরামবাগ ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো ১৩ জন। সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম শাওন (১৮)। সে ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে বলে জানা গেছে।  আরামবাগ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (৪মে) ভোরে রাজধানীতে দুর্ঘটনাগুলো ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় রাস্তায় থেমে থাকা একটি ক্র্যানের (গাড়ি বহনকারী) সঙ্গে একটি লেগুনার ধাক্কা লাগে। এতে লেগুনার ১৩ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, আহত ১৩ জনের মধ্যে দুইজনের (মামুন ও অজ্ঞাতপরিচয়) অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া বাকি সবাই শঙ্কামুক্ত। আহতরা হলেন- ফারুক, ইব্রাহীম, রিয়াজ, আক্তার, মামুন, রহিম, জসিম, মহসিন, কাসেম, সুমন, হুমায়ুন, আতিকুর ও অজ্ঞাতপরিচয় একজন।

সর্বশেষ সংবাদ