সিলেট | |
প্রকাশিত: 1:45 PM, December 12, 2023
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, সকালে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সেখানে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থাও গুরুতর।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের হাসপাতালে আনেন পথচারীরা। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি