সিলেট | |
প্রকাশিত: 12:03 AM, April 1, 2024
গ্রেফতাররা হলেন— রজনী কান্ত সমান (৩৯), তোফাজ্জল হোসেন খান (২৯), সোহেল রানা (৩৭), লিটন খান ওরফে লিটু মুন্সি (৩৭) ও সেন্টু (২৯)। এ প্রতারক চক্রের মূলহোতা রজনী কান্ত সমান ও লিটন খান।
রোববার (৩১ মার্চ) র্যাব-৪ এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
র্যাব-৪ জানায়, বেশ কিছুদিন ধরে একটি প্রতারক চক্র ধামরাই, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে একটি সংঘবদ্ধ চক্রকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে নিত্যনতুন ভিন্ন কৌশলে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার সময় ৩ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের দলের প্রধান হলেন রজনী কান্ত সমান।
র্যাব আরও জানায়, অন্যদিকে ধামরাই, সাভার, আশুলিয়া এলাকায় যাত্রী পরিবহনের টিকিট কালোবাজারি ও প্রতারক চক্র দূরপাল্লার যাত্রীদের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করে আসছিল। তারা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ওইসব এলাকার দূরপাল্লার যাত্রীবাহী বাসের টিকিট বিক্রির কথা বলে টিকিট সদৃশ সাদা কাগজে বাসের নাম ও তারিখ লিখে ভুয়া টিকিট বিক্রি করে টাকা আদায়ের প্রতারণায় জড়িত। এই চক্রের ২ জন সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই চক্রের প্রধান লিটন খান ওরফে লুটু মুন্সি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি