সিলেট | |
প্রকাশিত: 2:37 PM, February 1, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
হৃদয়ে বাংলা ভাষা আর হাতে “অ,আ,ক,খ” সজ্জিত প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ড নিয়ে দৃপ্ত পায়ে সিলেটের জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে এগোতে থাকে বর্ণমালার মিছিল। বর্ণমালার মিছিলটি যখন সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে এগোতে থাকে তখন যান্ত্রিক নগরী যেন অনেকটা স্তব্ধ হয়ে ওঠে। এ যেন ৫২’র ভাষা আন্দোলন চলাকালীন কোন মিছিল। যেন বাঙালী তার মাতৃভাষার দাবিতে নেমেছে রাজপথে।

বর্ণমালার মিছিল, ছবি: তারেক চৌধুরী
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৭ম বারের মতো সিলেটে বর্ণমালার মিছিলের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলটি শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে ছন্দ নৃত্যালয়ের প্রায় অর্ধশত নৃত্যশিল্পীরা ভাষা আন্দোলনের প্রেরণার বিভিন্ন গানের সমন্বয়ে দলীয় নৃত্য পরিবেশন করে বর্ণমালার মিছিলকে স্বাগত জানায় ।

বর্ণমালার মিছিল, ছবি: তারেক চৌধুরী
সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণমালার মিছিলের আনুষ্ঠানিক সূচনা করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম। পরে শহিদ মিনার প্রাঙ্গণে সমাপনি অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দীন খান, সাংবাদিক আল আজাদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ।
বর্ণমালার মিছিল সম্পর্কে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন, ভাষা আন্দোলন হলো আমাদের সকল আন্দোলন সংগ্রামের মূল প্রেরণা। তাই বর্তমান প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে বিগত ৭ বছর থেকে সম্মিলিত নাট্য পরিষদ এ আয়োজন করে থাকে। বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম সিলেট থেকেই আমরা এ আয়োজন শুরু করেছি। আমরা চাই সারা দেশে এ আয়োজন ছড়িয়ে পড়ুক। তরুণ প্রজন্ম ভাষা আন্দোলনের আদর্শে উজ্জীবিত হোক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি