সিলেট ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়েই এখন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকা দেওয়ার জন্য প্রয়োজনে আরও টিকা কেনা হবে। সে জন্য অর্থ সংস্থান রাখতে হবে। একই সাথে কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সেই নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে এনইসি সভায় অংশ নেন।
সভায় প্রায় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি