সিলেটে শ্রুতি’র বর্ণমালা মিছিল শুক্রবার

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

সিলেটে শ্রুতি’র বর্ণমালা মিছিল শুক্রবার

 

প্রভাতবেলা ডেস্ক:

বাঙালি জাতির সমগ্র ইতিহাসে রক্তাক্ষরে লিখিত দিনগুলির মধ্যে একুশে ফেব্রুয়ারি অন্যতম। এই দিনে সবার পথ এসে মিলেছে অভিন্ন গন্তব্যে। সবাই নগ্ন পায়ে একই সুরে ধ্বণিত করেছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’

 

মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টায় শ্রুতি সিলেট আয়োজন করেছে বর্ণমালার মিছিল। বর্ণমালার মিছিল শ্রুতি’র পুরানলেনস্থ কার্যালয় থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে।

 

অনুষ্ঠানমালায় থাকবে ভাষার গান ও একুশের কবিতা পাঠ। এতে প্রগতিশীল সকল সাহিত্য, সংস্কৃতিক, নাট্য সংগঠনের উপস্থিতি কামনা করা হয়েছে।

 

উল্লেখ্য, বিগত ২০০৯ সাল থেকে শ্রুতি সিলেটের আয়োজনে নগ্ন পায়ে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।

 

প্রভাতবেলা/প্রেস বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ