সিলেট ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মেট্রো অধ্যাদেশ মোতাবেক, সন্দেহজনক ও নিয়মিত মামলার আসামীসহ ৪২ জন গ্রেফতারকে করা হয়।
এর মধ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী ২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ৪ জন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৩৬ জন গ্রেফতার করা হয়। এছাড়াও পৃথক অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্দেহজনক ও জুয়াড়িসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি