সিলেট ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদিকঃ সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছেন দুই সংবাদকর্মী।
আহতরা হলেন, দৈনিক ডেইলি স্টারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুদ হৃদয় ও প্রথম আলোর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিজবাহ উদ্দিন।
এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১১টায় ছবি তুলতে গিয়ে নগরীর খাসদবির এলাকার দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রের বাইরে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন হৃদয়।
এ সময় ছাত্রলীগ কর্মীরা তাকে চড়থাপ্পড় মেরে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ওপরদিকে বিকাল পৌনে ৩টার দিকে নগরীর দরগা মহল্লা এলাকার জালালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রলীগ কর্মীদের জালভোট দেয়ার ছবি তোলেন মিজবাহ।
এ সময় ছাত্রলীগের কর্মীরা তার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর সেখানে পুলিশ ও ছাত্রলীগকর্মীরা মিলে তাকে বেধড়ক পেটায় এবং মিজবাহর মোবাইল ফোন থেকে জালভোট দেয়ার ভিডিও মুছে ফেলে ফেরত দেয়। হামলায় মিজবাহর পিঠ ও ডান হাতের কিছু অংশ ফেটে যায়।
তাকে আহত অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি