সিলেট | |
প্রকাশিত: 3:18 PM, January 30, 2020
প্রতিনিধি,হবিগঞ্জ ::
আদালতের নির্দেশে হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাদিনাতুল কুবরা জেরিনের লাশ কবর থেকে তোলা হয়েছে। দাফনের ১০ দিন পর বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার উপস্থিতিতে সদর মডেল থানা পুলিশ লাশটি কবর থেকে উত্তোলন করে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতলের মর্গে পাঠানো হয়েছে।নিহত শিক্ষার্থী জেরিন সদর উপজেলার ধল গ্রামের আব্দুল হাই মিয়ার মেয়ে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, জেরিনের মৃত্যুর পর প্রথমে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মনে করে লাশ দাফন করা হয়।পরবর্তীতে পুলিশের তদন্তের বেরিয়ে আসে ভিন্ন কাহিনী। সড়ক দুর্ঘটনা নয় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে সিএনজি অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তাই আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ তোলা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, জাকির গ্র্যাজুয়েশন সমাপ্ত করে বেকার ছিলেন। প্রেমে সাড়া না দেওয়ায় জেরিনকে অপহরণের পরিকল্পনা করেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় নূর আলমের অটোরিকশায় উঠে বিদ্যালয়ে যাচ্ছিল জেরিন। আগে থেকেই গাড়িতে ছিলেন হৃদয়। পথিমধ্যে অটোরিকশায় তুলে নেয়া হয় জাকিরকে। সিএনজি অটোরিকশাটি জেরিনের স্কুল পেরিয়ে গেলেও তাকে নামিয়ে দেয়া হচ্ছিল না। এ সময় নামার চেষ্টা করলে জেরিনের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় অপহরণকারীদের। এক পর্যায়ে সে অটোরিকশা থেকে লাফ দিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জানুয়ারি) সকালে মারা যায় মেয়েটি।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে প্রচার হলে অটোরিকশা চালকের শাস্তি দাবিতে আন্দোলনে নামে এলাকাবাসী ও জেরিনের সহপাঠারীরা। ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন মেয়েটির বাবা। এক পর্যায়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) জাকিরকে গ্রেপ্তার করলে তিনি ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
প্রভাতবেলা /৩০-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি