সিলেট | |
প্রকাশিত: 8:22 AM, November 24, 2026
বিনোদন ডেস্ক: অভিনয় জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটি চরিত্র রূপায়নের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চরিত্রটিকে পর্দায় নিখুঁত ও জীবন্ত করে তুলতে অভিনয়ের পাশাপাশি কর্ণাটকি সংগীতের তালিম নিচ্ছেন এই অভিনেত্রী। মূলত শিল্পটির প্রতি শ্রদ্ধা এবং চরিত্রের গভীরে প্রবেশের লক্ষ্যেই তাঁর এই অভিনব প্রচেষ্টা।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই নতুন যাত্রার কথা অকপটে স্বীকার করেছেন রাশমিকা। তিনি জানান যে তাঁর জীবনে গান গাওয়ার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, এমনকি কখনো বাড়িতে বসেও তিনি গান চর্চা করতেন না। কিন্তু এম এস: আ লিগ্যাসি অন স্ক্রিন শিরোনামের এই সিনেমায় যুক্ত হওয়ার পর তাঁকে সম্পূর্ণ অচেনা এক জগতের মুখোমুখি হতে হয়েছে। কেবল ঠোঁট মেলানোর ভান না করে শাস্ত্রীয় সংগীতের মূল সুর ও ব্যাকরণ ভালোভাবে আত্মস্থ করাই তাঁর মূল উদ্দেশ্য।
তবে এই বায়োপিকে কাজের শুরুতে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিলেন এই অভিনেত্রী। এম এস সুব্বুলক্ষ্মীর মতো এমন একজন বিশাল মাপের ব্যক্তিত্বের চরিত্র রূপায়ন করা তাঁর পক্ষে সম্ভব কি না, তা নিয়ে তিনি সংশয়ে ছিলেন। পরবর্তীতে কিংবদন্তি এই শিল্পীর বর্ণাঢ্য জীবন ও কর্মজীবন আগামী প্রজন্মের সামনে তুলে ধরার গুরুদায়িত্ব অনুভব করেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নেন। সিনেমাটি পরিচালনা করছেন পরিচিত নির্মাতা গৌতম তিন্নানুরি এবং এটি একাধিক ভাষায় প্যান-ইন্ডিয়ান পরিসরে মুক্তি পাবে।
উল্লেখ্য, ১৯১৬ সালে জন্মগ্রহণ করা এম এস সুব্বুলক্ষ্মী কর্ণাটকি সংগীতের জগতে এক অবিস্মরণীয় নাম। সংগীতের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন প্রদান করা হয়। পাশাপাশি প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে তিনি মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই সংগীতসম্রাজ্ঞী জীবদ্দশায় কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন এবং ২০০৪ সালে আাশিত বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি