সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
বুধবার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্টপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে টুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপি’র কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামী ২ অক্টোবর অবসরে যাবেন। এর পরেই ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন হাবিবুর রহমান।
হাবিবুর রহমানের শিক্ষাজীবন শুরু হয় গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিষ্টিটিউট থেকে তিনি স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে মনোনীত হন।
১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এরপর বাংলাদেশ পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করেন। পরে পদোন্নতিক্রমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে পদস্থ হন। পরবর্তীতে তিনি উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। ১০ অক্টোবর ২০২২ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান করে প্রজ্ঞাপন জারি করা হয়।
হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাবিবুর রহমান সাভারে বেদে পল্লীর উন্নয়নে কাজ করেছেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিক হাউসসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেছেন।
তিনি হিজড়াদের সামাজিক বৃত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করেন। হিজড়া ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘উত্তরণ কর্মসংস্থান প্রশিক্ষণ’ কর্মসূচি চালু করেন এবং উত্তরণ ফাউন্ডেশন নামক সংস্থা প্রতিষ্ঠা করে এর মাধ্যমে তাদের সাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও ঢাকায় তাদের প্রথম প্রতিরোধ বিষয়ে তিনি ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বই লিখেছেন। বেদেদের হারিয়ে যেতে বসা ভাষাকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে দীর্ঘ আট বছরের গবেষণার পর তিনি ‘ঠার’ নামক একটি বই রচনা করেন। এর স্বীকৃতি স্বরুপ ২০২৩ সালে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা পদক লাভ করেন। বেদে সম্প্রদায়ের বিলুপ্ত ভাষা ‘ঠার’ বইটির জন্য তিনি মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান এবং মেলাকা গভর্নরের পক্ষ থেকে জোজো ইন্টারন্যাশনাল আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন।
তিনি তিন বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন এবং দুই বার প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে পদক দেওয়া হয়, যা বিপিএম এবং পিপিএম নামে পরিচিত। প্রথমটি বাংলাদেশ পুলিশ পদক এবং পরেরটি রাষ্ট্রপতি পুলিশ পদক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি