তামিমে বিধ্বংসী বোলিং; ইসমাইল এসসিকে উড়িয়ে দিলো শেখঘাট পায়োনিয়ার্স!

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪

তামিমে বিধ্বংসী বোলিং; ইসমাইল এসসিকে উড়িয়ে দিলো শেখঘাট পায়োনিয়ার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩৮তম ম্যাচে ইসমাইল স্পোর্টিং ক্লাবকে ৬৮ রানে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স ক্লাব।

 

টসে জিতে শেখঘাট পায়োনিয়ার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইসমাইল এসসি। দেখেশুনে শুরু করলেও ৪.২ অভারে ১ম উইকেট হারায় শেখঘাট পায়োনিয়ার্স। ২য় উইকেটে ২৭ রান তুলে শুরুর ধাক্কা সামাল দেন ফাহিম এবং জারির।

 

৭.৬ থেকে ৮.২ অভারের মধ্যে কোনো রান যোগ না করেই দুই উইকেট খুইয়ে চাপে পড়ে পায়োনিয়ার্স। ১১.২ অভারে ৪৯ রানে ৪র্থ উইকেট পড়লে ব্যাকফুটে চলে যায় পায়োনিয়ার্স। ৫ম উইকেটে ৫০ রান তুলে বিপর্যয় সামাল দেয় শেখঘাট পায়োনিয়ার্স।

 

৬ষ্ঠ উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পায়োনিয়ার্স। শুভ এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে দলকে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহে মূখ্য ভূমিকা পালন করেন।

 

৩১.৪ অভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে শেখঘাট পায়োনিয়ার্স।

আরও পড়ুন  তামিম - মাশরাফির জানা অজানা কথোপকথন।

 

তাজুল ৪৪, শুভ ২৯ (অপরাজিত), জারির ১৪, ফাহিম ১২ রান করেন।

 

সালেহ ৩৭ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন। রাসেল, জুহান, জিসান ২টি করে উইকেট পেয়েছেন।

 

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে ইসমাইল এসসি। পায়োনিয়ার্সের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। উইকেট শিকারে নেতৃত্ব দেন বাঁহাতি পেসার তামিম।

 

২৬ অভারে সব উইকেট হারিয়ে সাকল্যে ৭৫ রান তোলে ইসমাইল এসসি।

 

ফাহাদ ১৫, মাহিন ১৩ রান করেন। অন্য কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ২১ রান।

 

তামিম ৭ অভারে ১৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন। জারির ১৪ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন। লোকমান এবং মাহিন ১টি করে উইকেট পেয়েছেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখঘাট পায়োনিয়ার্সের তামিম।

 

সর্বশেষ সংবাদ