সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫
প্রভাতবেলা ডেস্ক: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’র অংশ হিসেবে মহাখালীতে আবারও রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বিকেল পৌনে ৪ টার দিকে রেললাইন অবরোধ করেন তাঁরা। এর আগে গত ১৮ নভেম্বর একই দাবিতে মহাখালীতে রেললাইন অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
আজ বেলা সাড়ে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী যান। সড়কের পর মহাখালীতে রেললাইনও বন্ধ করে অবরোধ করেন তাঁরা। এ সময় দাবি আদায়ের আহ্বান জানান শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ বলেন, ‘আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।’
এদিকে অবরোধের কারণে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে এই পথে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া কমলাপুর থেকে ছেড়ে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।
পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি