সিলেট | |
প্রকাশিত: 9:07 PM, November 29, 2026
রাজনীতি ডেস্ক: আওযামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করার আট মাস পর এখন জাতীয় ঐক্যের কথা বলছে বিএনপি। সম্প্রতি রাজশাহীতে আযোজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গোপন সমঝোতা ভেঙে যাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ার কারণেই দলটি এখন নতুন করে ঐক্যের সুর গাইছে।
গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন যে, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকা এবং গণভোটের রায় বাস্তবায়নে বাধা দেওয়ার মাধ্যমে বিএনপি নিজেই জাতীয় ঐক্য নষ্ট করেছে। এসব রাজনৈতিক অবস্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।
আওযামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সমর্থন থাকলেও দলটি আর কখনো এ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। দেশের মাটি থেকে এই রাজনৈতিক শক্তিকে চিরতরে নির্মূল ও নিষিদ্ধ করার জোরালো দাবি জানান তিনি। এ সময় আসন্ন ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভারত এই অঞ্চলকে পানিশূন্য করার ষড়যন্ত্র করছে এবং তাতে পতিত শক্তি যুক্ত রয়েছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যিনি নির্দিষ্ট কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম গুরুতর অপরাধের অস্ত্রকে ভিন্নভাবে উপস্থাপন করে একটি চিহ্নিত দলকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। যারা সাংবাদিক বা বুদ্ধিজীবী সেজে প্রতিবিপ্লবী শক্তির পক্ষে অবস্থান নেবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত সমাবেশস্থলে সমবেত হন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি