সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৬
প্রভাতবেলা ডেস্ক: গ্রেপ্তার হওয়ার দুইদিন পর সাময়িক বহিষ্কার করা হয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এসএম গিয়াস উদ্দিন আহমেদকে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাননীয় উপাচার্য বলেছেন, যেহেতু তাকে (গিয়াসউদ্দিন আহসান) ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে সাময়িক বরখাস্ত করা হল।
হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের নিজের ফ্ল্যাট ব্যবহার করতে দেওয়ার অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হন গিয়াসউদ্দিন।
গুলশানে হামলাকারী পাঁচজনের মধ্যে নর্থ সাউথের এক ছাত্র ছিলেন। উদ্ধার জিম্মিদের মধ্যে নর্থ সাউথের এক শিক্ষককে নিয়েও পুলিশ সন্দেহের কথা জানিয়েছিল।
ওই হামলার ছয় দিনের মধ্যে শোলাকিয়ায় পুলিশের উপর হামলাকারী একজনও ছিলেন বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গিবাদী তৎপরতায় জড়িয়ে পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একদিন আগেই সরকারের উদ্যোগে আয়োজিত এক সভায় জঙ্গিবাদের ‘ক্যান্সার’ অপসারণে ‘অপারেশন’ চালানোর ঘোষণা দিয়েছিলেন উপাচার্য আতিকুল।
তার একদিন বাদেই উপ-উপাচার্যকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন তিনি।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়াসউদ্দিনের ফ্ল্যাটে গুলশান হামলাকারীরা মিলিত হয়েছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার ওই ফ্ল্যাটটিতে অভিযান চালিয়ে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়চোপড়সহ বিভিন্ন মালামালও জব্দের কথা জানান ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান। বালুভর্তি এই কার্টনগুলোতে গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করেছেন পুলিশ কর্মকর্তারা।
এই ঘটনায় গিয়াসউদ্দিনের ভাগনে আলম চৌধুরী ও ওই ফ্ল্যাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিনকেও গ্রেপ্তার করা হয়।
রবিবার তাদের আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি