নিউইয়র্কে আততায়ীর গুলিতে সিলেটী বংশোদ্ভূত পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

নিউইয়র্কে আততায়ীর গুলিতে সিলেটী বংশোদ্ভূত পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু

এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক থেকে ♦ নিউইয়র্কের ম্যানহাটনে আততায়ীর গুলিতে বাংলাদেশী বংশোদ্ভূত পুলিশ অফিসার সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পুলিশ অফিসারের মৃত্যু সংবাদ শুনে তাঁর বাবা হার্ট অ্যাটাক করেছেন। তিনি হাসপাতালে  চিকিৎসাধীন।

নিহত পুলিশ অফিসারের নাম দিদারুল ইসলাম। তিনি এনওয়াইপিডি’র একজন অফিসার। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৩৫/৩৬ বছর ছিল। তিনি দুই সন্তানের জনক এবং তাঁর স্ত্রী অন্ত:সত্তা।

নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় বিশ্ব অর্থনীতির ফুসফুস খ্যাত ম্যানহাটনে পেশাগত দায়িত্ব পালনকালে দিদারুল আততায়ীর গুলিতে নিহত হন। এসময় আরো ৪ জন সাধারণ নাগরিক মারা যান বলে জানা গেছে।

কঠোর নিরাপত্তা বেস্টনি থাকার কারণে নিহতের বাসায় প্রবেশ করা যায়নি। ফলে পরিবার সদস্যদের কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

মর্মান্তিক এ ঘটনার পুরো নিউইয়র্ক জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। বিশেষ বসবাসরত বাংলাদেশীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।

আরও পড়ুন  বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ালো ৩ কোটি

আজ মঙ্গলবার বাদ মাগরিব নিহত দিদারুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে এ ঘটনা ঘটে। পুলিশের বিবরণ অনুযায়ী, পার্ক করা একটি বিএমডব্লিউ গাড়ি থেকে এম৪ রাইফেল নিয়ে বের হয় শেন তামুরা নামে ওই হামলাকারী। পরে, একটি অফিস ভবনের দিকে যাওয়ার প্রবেশমুখে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য দিদারুলকে গুলি করে ।

উল্লেখ্য, ভবনটিতে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং আয়ারল্যান্ডের কনস্যুলেট জেনারেলের অফিস।

প্রবেশপথে পুলিশ কর্মকর্তাকে গুলি করার পর হামলাকারী এক নারীকে গুলি করেন। এরপর ভবনের লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পাঁচজনকে হত্যা করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলেও জানানো হয়েছে। পুলিশ বলছে, শেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে, এ হত্যাকাণ্ডের পেছনে তার মোটিফ কী ছিল এ বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

আরও পড়ুন  করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

পরে তার গাড়ি থেকে রাইফেল কেস, রিভলভার, গুলি ভর্তি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। হত্যার পেছনে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

সর্বশেষ সংবাদ