রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন ডিবি হেফাজতে

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন ডিবি হেফাজতে

 প্রভাতবেলা প্রতিবেদক ♦️ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রভাতবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার  বলেন, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রভাতবেলাকে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

আগামীকাল যথাযথ আইনী প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ