সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৬
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিরাজুল হক ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি এ দেশের ভোট, ভাত ও সকল গণতান্ত্রীক আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব। বর্তমান সরকার যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে রূপান্তর হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। এ সরকার জনগণের সরকার। সিরাজুল হক কখনো নিজের জন্য চিন্তা করেননি। তিনি দেশ, জাতি ও দলের জন্য চিন্তা করেছেন। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর উচিৎ হবে দেশ, জাতি ও দলের জন্য কাজ করে যাওয়া।
গতকাল শুক্রবার রাতে নগরীর শাহী ঈদগাস্থ হাজারীবাগ এলাকায় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম সিরাজুল হক স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সভাপত্বি করেন- ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. জুবের খান, সদস্য নাজমুল ইসলাম ইয়াইয়া প্রমুখ।
বক্তব্য রাখেন- ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান শাহদাত, আব্দুল মগ্নি খোকা, ফজলুল হক, এনামুল হক, ফারুক আহমদ, নুরুন্নেচ্ছা নেহা, যুবলীগ নেতা আহমদ শাহীন, কাওছার আহমদ, কামাল হোসেন, শাকিল আহমদ, নাসির উদ্দিন প্রমুখ।বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি