সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর যুবলীগ । রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরের সভাপতিত্বে সভায় বক্তারা এসব ঘটনায় ‘বিএনপি জামাতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ রয়েছে বলে’ আখ্যায়িত করেছেন। বক্তারা বলেন, বাংলাদেশে আগুন সন্ত্রাস চালানোর সংস্কৃতি বিএনপি জামাত জন্ম দিয়েছে। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি জামাত ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। বেশ কিছুদিন বিরতির পর তারা আবারো তাদের পূর্বের সেই নীতির দিকে এগোচ্ছে। মানুষকে হত্যা করে গাড়িতে আগুন দিয়ে ওরা নাশকতা সৃষ্টির খেলায় মেতেছে।
যুবলীগ নেতা সুমন রায় তালুকদারের সঞ্চালনায় নেতৃবৃন্দ আরো বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এ ধরনের অগ্নিসংযোগের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশক্রমে আধ্যাত্মিক নগরী সিলেট থেকে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহতের ডাক দিবে সিলেটের যুবলীগ।
সমাবেশে সিলেট মহানগর যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি