সিলেট | |
প্রকাশিত: 2:31 PM, August 29, 2021
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর নেতৃবৃন্দ। করোনা মহামারীর দোহাই দিয়ে সবকিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবী জানান তারা।
শনিবার সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের এক সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। সভায় ফেডারেশনের মহানগর আওতাধীন বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুব ই এলাহী এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মোঃ আব্দুস শাকুর।
বক্তব্য রাখেন, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুহাম্মদ গোলাম রব্বানী ও প্রিন্সিপাল মোহাম্মদ জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়র আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও মুফতি আলী হায়দার প্রমূখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি