সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০
সংবাদদাতা, কুষ্টিয়া: সেই তানজিলা সুলতানা ছন্দকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কাৃত শিক্ষার্থী তানজিলা সুলতানা ছন্দ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এম. এ. বাংলা বিভাগে অধ্যয়নরত।
যশোর সদর উপজেলার নতুন উপশহর এলাকার মহসিন আলী সর্দারের মেয়ে তিনি।
প্রসংগত: স্বরাষ্ট্রমন্ত্রী ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ‘করোনার ভয়ে ভারত থেকে পালিয়ে এসে ঢাকায় গ্রেফতার বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী মাজেদ’ ।
সেখানে এই তানজিলা সুলতানা ছন্দ তার নিজের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে জাতির পিতাকে নিয়ে ‘অবমাননাকর’ ও ‘মানহানিকর ’ মন্তব্য করেন ছন্দ। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি