সিলেট | |
প্রকাশিত: 2:19 AM, April 11, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: দেশে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হবে—জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশনার প্রয়োজন নেই। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
শিক্ষাপঞ্জি অনুসারে ২৫ এপ্রিল থেকেই রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তাই এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সরকার প্রতি বছর রমজানের শুরু থেকেই স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে। সে হিসাবে ঈদের আগে আর স্কুল-কলেজ খোলা হবে না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি