এএফসি চ্যাম্পিয়নস লিগে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বসুন্ধরা কিংস

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩

এএফসি চ্যাম্পিয়নস লিগে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে ডেস্ক:

প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। আগামীকাল ১৫ আগস্ট মঙ্গলবার শারজা এফসির বিপক্ষে মাঠে লড়বে অস্কার ব্রুজনের দল। প্রতিপক্ষ শারজা এফসি শক্তিমত্তায় অনেক এগিয়ে। ক্লাবটিতে আছে ইউরোপ মাতানো কয়েকজন ফুটবলার।

 

সেই সঙ্গে কিংস ফুটবলারদের প্রতিপক্ষ হতে যাচ্ছে প্রচণ্ড গরম। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কিংস বনাম শারজা এফসির ম্যাচটি মাঠে গড়াবে। শারজাতে এখন দিনের বেলা তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রির ওপর। রাত ৮-৯টার দিকে তা কিছুটা কমেও আসে।

 

কিন্তু বাংলাদেশের ক্লাবগুলোর এমন আবহাওয়ায় খেলার অভ্যাস নেই। কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু বলেন, ‘বাংলাদেশের চেয়ে এখানে অনেক বেশি গরম এবং আর্দ্রতাও কম। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে।

 

দারুণ কিছু করার স্বপ্ন নিয়েই গত শনিবার সকালে রওনা দিয়ে বিকেলে শারজাতে পা রেখেছেন রোবিনহো-আনিসুররা। প্রথম দিন হোটেলে জিম ও সুইমিংয়ে সময় কাটালেও গতকাল প্রথমবার মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছে অস্কার ব্রুজোনের দল। তবে শারজাহ স্টেডিয়ামে নয়, স্থানীয় একটি ট্রেনিং গ্রাউন্ডে। আজ সোমবারও কিংসদের অনুশীলন সেশন আছে। পরিস্থিতি যা-ই হোক, মানিয়ে নেওয়ার পাশাপাশি মনোযোগ হারানো যাবে না- বলে শিষ্যদের অনুপ্রাণিত করছেন কিংস কোচ অস্কার ব্রুজোন।

আরও পড়ুন  বাংলাদেশে আসছেন আইসিআরসি প্রেসিডেন্ট

 

সর্বশেষ সংবাদ