সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
বিশ্বভুবন ডেস্কঃ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা কক্সবাজারে আইসিআরসি’র কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে আসছেন।
তিনি আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
বৃহস্পতিবার (২১ জুন) আইসিআরসির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আগামী ২৫ জুন তিনি মিয়ানমার সফর যাবেন। সেখানে রাখাইন রাজ্যে আইসিআরসি’র কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এ সফরের সময় তিনি রাখাইন সংকটের কারণে দু’দেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন। দু’দেশেই তিনি শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ সরকারী প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইসিআরসি’র প্রেসিডেন্ট মিয়ানমারে স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বাংলাদেশ সফরে এসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন।
২০১৭ সালের আগস্টের সহিংসতার পর প্রায় ৭ লাখের মতো মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রাখাইন থেকে অনেকে বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, স্বাস্থ্য-সেবা, শিক্ষা এবং জীবনধারণের অন্য প্রয়োজনীয় অনুষঙ্গের সংস্থান করা সবার জন্যই কঠিন হয়ে পড়েছে।
পিটার মাউরা বলেছেন, মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে এই বর্ষার মৌসুমে। কিন্তু দশ মাস পরেও, অনেক কথা এবং সব ধরনের প্রচেষ্টার পরও এখনও অগণিত মানুষ দুর্বিষহ কষ্টে আছে।
তিনি আরও বলেন, জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম চলতে থাকবে। পাশাপাশি মানবিক সহায়তা কর্মী, উন্নয়ন কর্মী এবং কর্তৃপক্ষসহ সব পক্ষের তরফ থেকে এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জরুরি অগ্রগতি থাকতে হবে’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি