করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১০০৭ জন

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১০০৭ জন

প্রভাতবেলা প্রতিবেদক:

মহামারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৭১৮ জনে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০০৭ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯০৫ জনে।

বৃহস্পতিবার বিকালে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯৬৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় এই সংখ্যাটা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ