রবিবার (৩রা মে) সন্ধ্যার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহ খানেক আগে পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে। তবে রোববার তিনি আরো অসুস্থ হয়ে পড়লে আবার পরীক্ষা করা হয়। তখন করোনা পজেটিভ আসে। তৎক্ষণাত তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে পারিবারিক সুত্র। মুনতাসির মামুন কিছু খেতে পারছেন না । শারিরকিভাবে দুর্বল হয়ে পড়ছেন।সেইসাথে জ্বরও কমছে না ।
এদিকে দুই সপ্তাহ আগে তার মা করোনায় আক্রান্ত হন। তিনি এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
