সিলেট | |
প্রকাশিত: 2:47 AM, May 25, 2020
প্রভাতবেলা ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে মকবুল হোসেনের। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন। সর্বশেষ তিনি গত ১৪ মে মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন। একই সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
হাজী মকবুলের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি