‘গরু-ছাগল পরিবহনে সাড়া মেলেনি’

প্রকাশিত: 3:43 PM, July 18, 2020

‘গরু-ছাগল পরিবহনে সাড়া মেলেনি’

সংবাদদাতা, কমলাপুর থেকে ♦ ‘গরু-ছাগল পরিবহনের জন্য যে অ্যানিমেল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো সাড়া মেলেনি। করোনা রোধে ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই রেলের, চলবে স্বাস্থ্যবিধি মেনেই।’ জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ।

আজ শনিবার(১৮ জুলাই) কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন,বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার পবিত্র ঈদুল আজহায়ও সীমিত পরিসরে চালু থাকবে ট্রেন। ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদ উপলক্ষে বাড়তি যাত্রী বহনের কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্যবিধি মেনেই সীমিত আকারে কিছু রেল চলবে।

মন্ত্রী আরো বলেন, টিকিটবিহীন কোনো যাত্রী যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ঢাকা বিমানবন্দর, গাজীপুর, জয়দেবপুর, টঙ্গীসহ কয়েকটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হবে বলে জানান রেলমন্ত্রী ।

আরও পড়ুন  মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ অব্যাহত

 

সর্বশেষ সংবাদ