গোলাপগঞ্জের ইউপি চেয়ারম্যান জিলাল বরখাস্ত

প্রকাশিত: 4:41 PM, July 9, 2020

গোলাপগঞ্জের ইউপি চেয়ারম্যান জিলাল বরখাস্ত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিলাল উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

 

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ গমণ করেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এটি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হওয়ায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন। এ প্রেক্ষিতে জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (জ) ধারায় স্বীয় অপরাধে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।

আরও পড়ুন  গণতান্ত্রিক উপায়েই বেগম জিয়াকে মুক্ত করবে বিএনপি: ফখরুল

 

জনস্বার্থে অবিলম্বে ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করতে গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ