সিলেট | |
প্রকাশিত: 2:59 AM, April 25, 2017
প্রতিনিধি গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহে ভুলের কারণে সকালের পরীক্ষা বিকালে অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে। সময় সুচী অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষক অভিভাবকের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়। কোমলমতি শিক্ষার্থীরা সকালে বৃষ্টি উপেক্ষা করে উপস্থিত হলেও প্রশ্ন্পত্র না থাকায় সকালের পরীক্ষায় অংশ নিতে পারে নি।
সোমবার সকালে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা পূূর্ব নিধার্রিত সময়সূচী অনুসারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক সরবরাহকৃত প্রতিটি বিদ্যালয়ের জন্য তারিখ অনুসারে বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেটের ভিতর চতুর্থ শ্রেণির বাংলা প্রশ্নপত্র না থাকায় শিক্ষকগণ পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে বিপাকে পড়েন। তখন শিক্ষকগণ ইউনিয়ন সমন্বয়কারীর সাথে যোগাযোগ করলে জানাযায় ভুলবশতঃ চতুর্থ শ্রেণির প্রশ্নপত্র বোধ হয় আসেনি। পরে উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে অফিস কর্তৃপক্ষ ১১টি বিদ্যালয়ের জন্য চতুর্থ শ্রেণির প্রশ্নপত্র সরবরাহ করলে সকালের পরিবর্তে বিকালে চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ের পরীক্ষা নেয়া হয়।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার চিন্তা হরণ দাস বলেন কয়েকটি বিদ্যালয়ে প্রশ্নপত্র কম যাওয়ায় হয়তো পরীক্ষা বিকালে নেয়া হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক সূরাহা করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি