সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ২৮ ফেবরুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৩০মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা আজ ১মার্চ বাদ যোহর গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের আয়তাবাদ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মরহুমের নামাজে জানাজায় উপস্থিত থেকে তার আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করেছেন বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির শোকঃ সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ। তারা এক যৌথ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহানগর বিএনপির শোকঃ সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী । পাঠানো শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি