সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. বেলাল (৩২) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বেলাল পেশায় গাড়িচালক। এর বাইরে রাজনৈতিক কর্মসূচিতে লোকজন নিয়েও অংশ নিতেন তিনি।
জানা গেছে, টাইগারপাস থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচল করা সিএনজি অটোরিকশা চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে ঝাড়ু বাবুল গ্রুপ ও মিজান গ্রুপের অনুসারীদের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ঝাড়ু বাবুলের কর্মীরা মিজান গ্রুপের বেলালকে ছুরিকাঘাত করে। পরে বেলালের মৃত্যু হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ জানান, দুই পক্ষের বাগবিতণ্ডার সময় একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি