সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাহবুব আলম (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের শাহ আলম ওরফে মদন আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মাহবুব তাদের মধ্যে অন্যতম বলে জানিয়েছে র্যাব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি