সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
চীন থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস বিষয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনাদের অন এরাইভাল ভিসা আপাতত বন্ধ। করোনা ভাইরাসের কারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরগুলোতে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। জনবল বাড়ানো হয়েছে যেন ২৪ ঘণ্টা সেবা দেওয়া যায়।
তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস পরীক্ষার জন্য আমাদের এখানে আগে থেকেই ব্যবস্থা ছিল। সেটাকে আরও আধুনিক করা হয়েছে। করোনা ভাইরাস কিটস আনা হয়েছে। ফলে অল্প সময়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।’
তিনি বলেন, চীনে যারা আছেন তারা কোয়ারেন্টাইনে আছে। সেখানে অসুস্থ হলে চিকিৎসা ভালো হবে। তাই সেখানে থাকাটা অনেক বেটার হবে। আমি মনে করি এই অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সেখানে থাকা ভালো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে ১৭০ জন বাংলাদেশি দেশে ফিরতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া চীন থেকে ফেরত আনা ৩১২ জনকে বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি