সিলেট | |
প্রকাশিত: 3:54 PM, January 13, 2024
প্রভাতবেলা ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
শনিবার সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ওলিয়ার উপজেলার চরদিঘলিয়া গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে।
এ বিষয়ে নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত ২০ জন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি