সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, December 15, 2023
শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপভ্যানের চালক সুজা মিয়া (৪০)। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী।
নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গেও। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।
আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে গুরুতর আহতাবস্থায় পিকআপভ্যানচালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। বাসচালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি