জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে সরিষাবাড়ীতে যুবক খুন

প্রকাশিত: 8:53 PM, December 13, 2020

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে সরিষাবাড়ীতে যুবক খুন

প্রভাতবেলা ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার ৫০ টাকার ভাগাভাগি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আলম মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার ভোররাতে উপজেলার পৌর এলাকার কাঠিয়ারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলম মিয়া কাঠিয়ারবাড়ি গ্রামের তমছের আলীর ছেলে। ওই গ্রামের পশ্চিমপাশে নবা আলীর পানি সেচ ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার দিনভর জুয়া খেলে হেরে যায় আলম মিয়া। একপর্যায়ে মাত্র ৫০ টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাছনের ছেলে মুক্তা মিয়া ও ফজলের ছেলে সুমন আলমকে মারধর করে। পরিবারের লোকজন মারামারির খবর পেয়ে আলমকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

রবিবার ভোরে আলমকে মোবাইল ফোনে কে যেন ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয়রা আলম মিয়ার লাশ সেচ ঘরের পাশে গাছের নিচে দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন  মুখে রক্ত, ঠোঁটে কামড়ের দাগ, ক্ষতবিক্ষত যৌনাঙ্গ, এ কেমন স্বাধীন বাংলাদেশ!

সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ