সিলেট | |
প্রকাশিত: 1:13 PM, December 16, 2023
আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে বিরাজ করছে। সকাল ৭টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রের্কড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। প্রথম পৌষেই মাঝারি শৈত্য প্রবাহের প্রভাব জনজীবনে পড়েছে। ইতোমধ্যে হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে ঠান্ডাবাতাস। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সূর্যের হালকা উষ্ণতা থাকছে। তারপর হিমালয় থেকে বাতাস বৈইতে শুরু হলে সন্ধ্যা হতেই হাটবাজারসহ রাস্তাঘাট হয়ে পড়ছে জনশুন্য। মানুষজন হয়ে পড়ছে ঘরমুখী। বিশেষ করে এই অঞ্চলের সমতলের চা বাগানের চা শ্রমিকসহ নদী কেন্দ্রিক পাথর শ্রমিকরা নদীর ঠান্ডা জলে নামতে না পেরে তাদের জীবন জীবিকায় টান পড়েছে। জীবিকার তাগিদে নদী পাড়ে বসে দুপুর পর্যন্ত অপেক্ষা করে অবশেষে নদীর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করছে। জীবন জীবিকার স্বার্থে শীতবস্ত্রের সঙ্গে শীতার্ত মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা জরুরি হয়ে পড়েছে।
প্রথম পৌষেই পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। দিন দিন তাপমাত্রা আরও কমে আসছে। ডিসেম্বরের শুরু থেকে এই জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। পৌষের প্রথম দিনেই তাপমাত্র নেমেছে এক অংকের ঘরে। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা পৌষে এবং মাঘে তাপমাত্রা আরো কমতে শুরু করবে। ৬ ডিগ্রীর নিচে গড়িয়ে তীব্র শৈত্যপ্রবাহ সৃষ্টি করবে এবং টানা জানুয়ারি পর্যন্ত তীব্র শীতের প্রকোপ থাকবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস পঞ্চগড়ের মানুষের জীবনে নেমে আসে অবর্ননীয় দূর্ভোগ। তীব্র শীতে মানুষ কর্মহীন হয়ে পড়ে। সাধারণ মানুষদের সহায়তার বিষয়টি কঠিন হয়ে পড়ে। আগামী দু’মাস এসব শীতার্ত মানুষের পাশে দাড়াতে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে। অসহায় দুস্থ্য মানুষদের খ্যাদ্য সহায়তাসহ শীত মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহবুব আলম জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক এবং শিশুরা আক্রান্ত হচ্ছে নানা শীতজনিত রোগে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। হাসপাতালে জায়গার অভাবে শিশুরা মেঝেতে চিকিৎসা নিচ্ছে। অধিকতর গুরুত্ব দিয়ে শিশু এবং বয়স্কদের নিবিড় পরিচর্যার মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি