জ্ঞান ফিরেছে আলমগীরের

প্রকাশিত: 10:47 PM, August 26, 2021

জ্ঞান ফিরেছে আলমগীরের

সাপ্তাহিক টেমস্ সুরমা’র  সম্পাদক ও প্রকাশক আলমগীর ফারুক ইবনে আম্বিয়ার জ্ঞান ফিরেছে। লাইফ সাপোর্ট রিমোভ করা হয়েছে। আজ (২৬ আগস্ট) সন্ধ্যায় আইসিইউ’তে বসে কফি পান করতে পেরেছেন।প্রভাতবেলা প্রতিবেদক♦

 

তাঁর চিকিৎসক ডা. লুৎফুর রহমান বলেছেন,  ৩ মাস মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। যাতে ইনফেকশন ও কোভিড ভাইরাস আক্রান্ত না হয়।

 

আলমগীরের শারিরীক উন্নতির অবস্থা প্রভাতবেলাকে নিশ্চিত করেন আলমগীর পত্নী কবি সোমা জায়গীরদার। তিনিআলমগীরের  পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

২৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় আলমগীরের ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। ডা. লুৎফুর রহমানের অধীনে আলমগীরের অপারেশন ও চিকিৎসা চলছে।

আগের খবর:

লাইফ সাপোর্টে আলমগীর || ওপেন হার্ট সার্জারী সম্পন্ন

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ