সিলেট | |
প্রকাশিত: 5:49 PM, August 25, 2021
সাপ্তাহিক টেমস্ সুরমা’র সম্পাদক ও প্রকাশক আলমগীর ফারুক ইবনে আম্বিয়া গুরুতর অসুস্থ। ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হসপিটালে লাইফ সাপোর্টে রয়েছেন আলমগীর। আজ(২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় তাঁর ওপেন হার্ট সার্জারী করা হয়েছে। ডা. লুৎফুর রহমানের অধীনে আলমগীরের অপারেশন ও চিকিৎসা চলছে। প্রভাতবেলা প্রতিবেদক♦
আলমগীরের ওপেন হার্ট সার্জারী সাকসেসফুল বলে জানিয়েছেন ডা. লুৎফুর রহমান। আপাতত: লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।সেন্স ফিরলে লাইফ সাপোর্ট রিমোভ করা হবে চিকিৎসক জানান।
আলমগীর এর সহধর্মিনী সোমা জায়গীরদার প্রভাতবেলাকে জানান, আলমগীর দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত। ২০১০ সালে লাগানো ৩টি স্ট্যান্ট (Stent) সহ মেইন আর্টারী ( Main Artery) আবারো ব্লক হয়ে যায়। ডা. বারেন চক্রবর্তী Angioplasty করার চেষ্টা করে ব্যর্থ হন। তাই অপেন হার্ট সার্জারী ছাড়া বিকল্প কিছু ছিলনা।
সোমা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। কারো সাথে কখনো কোন ভুল বোঝাবুঝি হয়ে থাকলে,তাকে ক্ষমা করে দেবার অনুরোধ ও জানিয়েছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি