সিলেট | |
প্রকাশিত: 7:15 PM, December 26, 2023
প্রভাতবেলা ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর মহাসড়কের কালিহাতীর চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক এবং সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে আহত যাত্রীদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালখোল গ্রামের বাসিন্দা হিরামুন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১৩)।
এছাড়া হাছনা (৩৫) ও সিএনজিচালক রবিউলকে (৩৫) গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি