সিলেট | |
প্রকাশিত: 1:01 PM, October 4, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মুনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ড্রিমল্যান্ড পার্কে ‘ডেঞ্জার হোন্ডা রাইড” চড়তে গিয়ে তিনি মারা যান। নিহত তরুণী বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী।
জানা যায়, তরুণীর পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজারের রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার।
স্বামীর সাথে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি