সিলেট | |
প্রকাশিত: 6:50 PM, December 9, 2023
দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বোরহান মাতুব্বর নামের অপর এক বাংলাদেশি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে জেনেছি, দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা চাঁদা দাবি করেন। সিরাজ বেপারী চাঁদা দিতে অস্বীকৃতি জানান। সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয় সিরাজকে।
সিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসিতে চিকিৎসকের কাছে যান সিরাজ বেপারী। বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে লক্ষ্য করে চারটি গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই মারা যান সিরাজ বেপারী। পরে বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি গিয়ে তার লাশ উদ্ধার করে। তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেছেন, সিরাজ ব্যাপারীর মরদেহ দেশে আনতে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয়, প্রশাসনের পক্ষ থেকে তা দেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি