সিলেট | |
প্রকাশিত: 7:10 PM, November 21, 2020
দক্ষিণ আফ্রিকায় মালাওয়ি কর্মচারীর হাতে বাংলাদেশী খুন। দক্ষিণ আফ্রিকায় আবারো মালাওয়ি কর্মচারীর হাতে মর্মান্তিকভাবে খুন হয়েছেন প্রবাসী এক বাংলাদেশী।
নোমান মাহমুদ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা♦
২০ নভেম্বর রাতে ইস্টার্ণকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে। ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে বাংলাদেশীকে হত্যা করেছে দোকানে সদ্য নিয়োগপ্রাপ্ত আফ্রিকার দেশ মালাওয়ের এক কর্মচারী।
নিহত বাংলাদেশীর নাম জাহিদ হাসান জিতু। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টাঙ্গুর গ্রামে। তার পিতার নাম জসিম উদ্দিন। তিনি গত ৫ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন এবং বাংলাদেশী মালিকানাধীন এই দোকানে চাকুরী করতেন।
মাত্র তিন দিন পূর্বে দোকান মালিক স্থানীয় এলাকায় বসবাসরত আরেক মালাওয়ি কর্মচারীর মাধ্যমে রিচার্ড নামে এক মালাওয়িকে দোকানে নিয়োগ দেন। মালাওয়ি কর্মচারী ঐ দোকানে বাংলাদেশী জাহিদ হাসান জিতুর সাথে থাকতো।

নিহত জিতুর পাসপোর্ট (বামে) খুনী রিচার্ড (ডানে)- ছবি: প্রভাতবেলা।
কিন্তু মাত্র তিন দিনের মাথায় গতরাতে ঘুমন্ত অবস্থায় জাহিদকে হাতুড়ি ও রড দিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিছানাতেই হত্যা করে দোকানের নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
নিহত জিতুর মাথা ক্ষতবিক্ষত করে দেয় হিংস্র এই হায়েনা। ঘটনাস্থলে বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশী জিতু। আজ সকালে স্থানীয় বাংলাদেশীরা দোকানে গিয়ে জিতুর মরদেহ দেখতে পান। তারা ঘটনাস্থলে রড, ছুরি ও হাতুড়ি জাতীয় অস্ত্র পড়ে থাকতে দেখেন। কিন্তু মালাওয়ি কর্মচারীকে পান নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি