সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি উপজেলার চন্ডিপুল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাবনা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং আনিসুর রহমান অপু ও আব্দুল লতিফ তাহমিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদল নেতা মিন্টু আহমদ।
এছাড়াও বক্তব্যে রাখেন, বাবুল আহমদ, মো. আবুল হাসান, সায়েম আহমদ চৌধুরী, মুন্না আহমদ, জেবুল আহমদ, বাকতাবার আফসান, শাকিল আহমদ, মো. মিজানুর রহমান চৌধুরী, মাসুম আহমেদ শামীম, অপু, মিনহাজ খান, সুমন আহমেদ, মাসুম তালুকদার, মাহিন আলম মারুফ, রুম্মান খান জাহের, আবু তাহের সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, জাবুল, রুসেল আহমদ, সালমান আহমদ শিমূল, তাজুল ইসলাম, রুমন, জমির আলী, সাগর খান, রেকি আহমদ, নাসিম, জাবেদ, জালাল সাইফ, রুমান আজাদী, বাদল, সানী, এহছান, সাইফুল, জালাল উদ্দিন, মাহিন, জুবেল, ফাহিম, আকরামূল ইসলাম, ইয়াহিয়া, সাবুল, সাদিক, সোহাগ, সাহেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নাগরিকরা গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত। দেশে বিচারহীনতা প্রতিষ্ঠা করতে ক্ষমতাশীলরা বেগম খালেদা জিয়াকে বন্ধি করে রেখেছে। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি