সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৩
নিহত মো. শোয়েব আহমদ উপজেলার বিটঘর ইউনিয়নের মধ্য পূর্বপাড়ার মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের স্বজন প্রবাসী হাফেজ জিয়াউল হক আজিজ বলেন, তিন মাস পূর্বে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসেন। দুবাই আসার পর গত ১ মাস ধরে একটি মুদি দোকানের মালামাল ডেলিভারির কাজ করত। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবারে মোটরসাইকেলে করে মাল ডেলিভারি দেওয়ার সময় পিছন থেকে একটি গাড়ী তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সে মারা যায়।
এদিকে শোয়েবের মৃত্যুতে মা, বাবা, ভাই বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি