সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন-শফিকুল (২২) ও ইনসান (২২)।
দু’জনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
তিনি বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনটির বেলকনি ধসে তিন শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারও দায় রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আবদুল লতিফ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি