নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা

 

প্রতিনিধি, নবীগঞ্জ:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় বিভিন্ন মার্কেটের ক্রেতা, পথচারী ও ব্যবসা প্রতিষ্টানকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল রোববার বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ও কাজিরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

 

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় বিভিন্ন ক্রেতা এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৪ হাজার ৭০০ টাকা জরিমান আদায় করা হয়েছে।

 

এদিকে অর্থ দণ্ডাদেশপ্রাপ্ত কাজিরবাজারের শাহজালাল ক্লথ স্টোরের মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আশিক মিয়া। একজন ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্টানে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় সামাজিক মাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা হয়।

আরও পড়ুন  সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মায়ের ইন্তেকাল

 

এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ