নাটোরে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

সংবাদদাতা, নাটোর : নাটোরে ট্রেনে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক তিনটি ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতের তিনজনের মধ্যে স্কুল শিক্ষকের পরিচয় জানা গেছে। তিনি হচ্ছেন, সিংড়া দমদমা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং পিটিআই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র সাহা (৫০)। নাটোর রেল স্টেশনের মাষ্টার জমসেদ আলী জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী গামী উত্তরা এক্সপেস ট্রেনটি এক নম্বর প্লাটফরম থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে যাচ্ছিল। এ সময় শিক্ষক গোপাল চন্দ্র সাহা রেল লাইন পার হওয়ার সময় কাটা পড়ে। সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া মাসুদ বলেন, গত দেড় বছর ধরে দমদমা বালিকা উচ্চ বিদ্যালয়ে কমরত ছিলেন গোপাল চন্দ্র সাহা। সম্প্রতি অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। বৃহষ্পতিবার সকালে ছুটি বাড়িয়ে নেওয়ার জন্য তার স্ত্রী ফোন করে ছুটি নেন। কিন্তু কিছুক্ষন পরেই তার মৃত্যুর খবর পাওয়া যায়। অপরদিকে, জেলার নলডাঙ্গার মাধনগর মহিষমারী ব্রীজ এলাকায় রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত দুই জনের লাশ উদ্ধার করে এবং লালপুরের কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় অপর একজনের মৃত্যু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ