নোয়াখালিতে বসতঘরে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পাশবিক নির্যাতন

প্রকাশিত: 3:42 AM, October 5, 2020

নোয়াখালিতে বসতঘরে  স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পাশবিক নির্যাতন

সংবাদদাতা,বেগমগঞ্জ(নোয়াখালি)♦ এক গৃহবধূকে বর্বর নির্যাতন , যৌনাঙ্গে টর্চ লাইট ঢুকিয়ে দেয়া হয়েছে।  এ ঘটনার একটি ভিডিওচিত্রও দুর্বৃত্তরা সোস্যাল মিডিয়ায় প্রচার করে। রোববার (৪ অক্টোবর) ভিডিওচিত্রটি ভাইরাল হলে পুলিশের নজরে পড়ে। ঘটনাটি ঘটেছে নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বড়খাল এলাকায়। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর নয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিতা গৃহবধূ (৩৫) বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন।

ভিডিও চিত্রে দেখা যায়,  রাতে গৃহবধূর ঘরে প্রবেশ করে একদল বর্বর যুবক  জঘন্যভাবে নির্যাতন করছে! কারণ মহিলা তার সম্ভ্রম রক্ষার প্রানান্তকর প্রচেষ্ঠা করছেন। হিংস্র জানোয়ারের মতো নারীকে উলঙ্গ করেছে। লাথির পর লাথির মুখে বিছানার চাদর টেনে লজ্জা ঢাকতে চেয়েছেন ঐ মা।তাও হতে দেয়নি  ঐ হায়েনারা।বুনো পশুর বর্বরতাকে হার মানিয়ে নারীর যৌনাঙ্গে টর্চলাইট প্রবেশ করিয়ে দিয়েছে। বহুবার পায়ে ধরে বাবা বলে ক্ষমা চাইলেও তারা থামেনি। দীর্ঘ সময় ধরে তার যৌনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করেছে এবং তা ভিডিওতেও ধারণ করে।

জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এলাকার। ওখানে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামের বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছেন এই নারী।

আরও পড়ুন  নাচে বেশামাল কলিমউল্লাহ

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর নয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নির্যাতিতা গৃহবধূ (৩৫) বাদী হয়ে এ মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই দফায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক আসামিকে রোববার বিকেল ৪টায় এবং অপর আসামিকে রাত ১১টায় একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেফতার করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন উর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের ৫টি ইউনিট ৭ ঘণ্টা অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন  স্পেনে দেশীয় ঐতিহ্যে প্রবাসীদের আনন্দ উৎসব উদযাপন

অপরদিকে, ঘটনার পর ভয়ে বাড়িছাড়া নির্যাতিতা গৃহবধূকে সদর উপজেলার মাস্টার পাড়ার তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ